আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে সদর থানা ও শহর বিএনপির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর থানা বিএনপি ও শহর বিএনপির যৌথ আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সঞ্চালনায় বক্তব্য দেন সদর থানা বিএনপির  সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলভ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম,  মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আলম, মহিলা দলের সহ সভাপতি মৌসুমি আক্তার।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *