বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা!

বগুড়া অফিস:

বগুড়া শহরের দত্তবাড়ীতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো: ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে  হত্যা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে অনুমান করা হচ্ছে। নিহত ইকবাল সিরাজগঞ্জ জেলার  পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে।  নিহত ইকবাল শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। এই হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন ইকবালের সহকর্মী রতন পলাতক রয়েছে। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।

জানা গেছে, গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল। আজ রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। তারপর তারা ঘটনাটি  মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে   পাঠানো হয়েছে । ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকাপয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনও নিাশ্চত হওয়া যায়নি। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট  পিবিআই, সিআইডি ও ডিবির সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *