আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাট জেলা ট্রাক্টর মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট জেলা ট্রাক্টর মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ফিরোজ আলম সাগর এর সভাপতিত্বে সবার কার্যক্রম শুরু হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার মশিউর রহমান এ্যালট, সাধারণ সম্পাদক ফয়সাল মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক ও সমিতির প্রধান উপদেষ্টা আবু রায়হান উজ্জল প্রধান, উপদেষ্টা দেলোয়ার হোসেন, ফিরোজ আলম সাগর, রাসেল আহমেদ রাসেল, মহব্বত আলম ফুলন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *