শহীদ আবরার ফাহাদ: আধিপত্যবাদ বিরোধী চেতনার প্রতীক
ডেস্ক রিপোর্ট:
আজ (৭ অক্টোবর) আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ভিন্নমত এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলার অপরাধে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই বীর শহীদকে স্মরণ করছি।
আবরার ফাহাদের আত্মত্যাগ প্রমাণ করে, সন্ত্রাস ও ট্যাগিংমুক্ত ক্যাম্পাস এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোসহীন কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা কতটুকু।
শিক্ষাপ্রতিষ্ঠান কোনো টর্চার সেল নয়, এটি জ্ঞানার্জনের পবিত্র স্থান। আমরা আর কোনো মেধাবী ছাত্রকে দলীয় সন্ত্রাসের বলি হতে দিতে পারি না। শিক্ষাঙ্গনে ছাত্রলীগসহ সকল প্রকার সন্ত্রাসী সংগঠনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতেই হবে।
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ‘শিবির’ বা ‘রাজাকার’ ট্যাগিংয়ের ঘৃণ্য ও মিথ্যা অপপ্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এই ট্যাগিং ছিল আবরারের ওপর হা*ম*লার ন্যায্যতা দেওয়ার এক ভ*য়*ঙ্কর ও ঘৃণ্য কৌশল মাত্র।
আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তাঁর লেখনি ও চেতনা আজও আমাদের প্রেরণা জোগায়।
আমাদের আবরারের রক্তে শিক্ষা ও শপথ দুটোই নেওয়া উচিত যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা সর্বদা আপোসহীন থাকতে পারি। বিদেশি শক্তির আধিপত্য আর দেশীয় দালালদের স*ন্ত্রা*স কোনোটিই যেন জ্ঞানার্জনের পবিত্র স্থান শিক্ষাঙ্গনে চলতে না পারে।
আবরার ফাহাদের শাহাদাত বৃথা যেতে পারে না! তাঁর স্মরণে আমাদের দাবি: স*ন্ত্রা*স ও আধিপত্যবাদমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা হোক।
