বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে – গোলাম রব্বানী

বগুড়া অফিস:

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, “দেশ আজ চাঁদাবাজ, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জর্জরিত। সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সততার পরিবেশ ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামি সমাজ গঠনের মাধ্যমে এই অপসংস্কৃতি দূর করা সম্ভব।”

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিহিগ্রাম এ ডি ইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসার অডিটোরিয়ামে শাজাহানপুরের চোপিনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি। ইসলামি আদর্শ প্রতিষ্ঠার এই সংগ্রাম কোনো ব্যক্তির নয়, বরং পুরো জাতির মুক্তির আন্দোলন।”

তিনি আরও বলেন, “যারা দেশের সম্পদ লুটপাট করছে, দুর্নীতিকে পেশায় পরিণত করেছে তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামভিত্তিক সমাজ ব্যবস্থাই পারে দুর্নীতি, মাদক ও অন্যায়ের শেকড় উপড়ে ফেলতে।”

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “প্রতিটি কর্মীকে হতে হবে আমানতদার, নৈতিকভাবে দৃঢ় ও জনগণের সেবায় নিবেদিত। মানুষের আস্থা অর্জনের মাধ্যমেই ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”

ইউনিয়ন আমীর ডাঃ সালেকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোজাহার আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ খান ও চোপিনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম ইয়াহিয়া।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী, সুধীজন, তরুণ ও প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *