পাবনায় ‘পিআর নির্বাচন ব্যবস্থাঃ প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
পাবনা প্রতিনিধি:
১১ অক্টোবর শনিবার পাবনা লতিফ টাওয়ারস্থ কাশ্মেরী ফুড গার্ডেন সেমিনার হলে ‘আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন ব্যবস্থা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স নামক একটি সংগঠন।
ইকরাম হোসেনের সঞ্চালনায় ও উপাধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে ড: মোহাম্মদ ইদ্রিস কর্তৃক উপস্থাপিত মুল প্রবন্ধের উপর প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড: আবুল হাসেম। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ জনাব ইকবাল হুসাইন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যাপক আবু তালেব মন্ডল ও জনাব মো: আব্দুল গাফফার খান প্রমুখ।
সেমিনারে শহরের বিশিষ্ট, শিক্ষাবিদ, সংস্কৃতিসেবি, ব্যবসায়ী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত জনাকীর্ন সেমিনারে বক্তাগন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রক্ষাপট এবং ভবিষ্যত সুন্দর রাজনৈতিক পরিবেশ সংরক্ষণ এবং প্রতিটি নাগরিকের ভোটকে যথাযথ মূল্যায়নের সুবিধার্থে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বক্তব্য পেশ করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আইনজীবি জনাব সুলতান মাহমুদ ইয়াহিয়া, চিকিৎসক জনাব মাসুদ রানা সরকার, মুক্তিযোদ্ধা জনাব ডা: আব্দুস সাত্তার, সাংবাদিক জনাব আলাউদ্দিন, জনাব আব্দুর রব প্রমুখ।
