বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ার শাহজাহানপুরে ‘নবকৃষি’ প্রজেক্টের প্রথম সেশন অনুষ্ঠিত

বগুড়া অফিস:

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, বগুড়া জেলা টিম-এর অধীনে এবং Lead Bangladesh Project-এর উদ্যোগে “নবকৃষি” প্রজেক্টের প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর, আড়িয়াবাজার রহিমাবাদ উচ্চবিদ্যালয়ে এই সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস ঊর্মি, সহকারী কমিশনার (ভূমি), শাহজাহানপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোসাদ্দেক হোসেন শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, শাহজাহানপুর, কৃষিবিদ আফতাব উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, শাহজাহানপুর উপজেলা; মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা, স্বপ্ন পূরণ পাঠশালা, এবং আমজাদ হোসেন, সভাপতি, শাহ নগর নাচারী মালিক সমিতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন Volunteer For Bangladesh বগুড়া জেলার ভাইস-প্রেসিডেন্ট রোমান ইসলাম, প্রজেক্ট লিডার মাইসা আফরোজ ও শ্যাম জয়সোয়াল, এবং জেলার বিভিন্ন এলাকার প্রায় ৪০ জনের বেশি কৃষক ও খামারি।

সেশনে আলোচনা করা হয়— কীভাবে উন্নতমানের চারা রোপণ করা যায়, কৃষিপণ্যকে বাজার উপযোগী করা যায়, জৈব সারের ব্যবহার মাটির উর্বরতা বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে, এবং কৃষির আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে।

অতিথিরা তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নবকৃষি প্রজেক্টের মাধ্যমে তরুণ প্রজন্ম কৃষিতে নতুন দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, “নবকৃষি প্রজেক্টের মাধ্যমে কৃষকদের পাশাপাশি তরুণ প্রজন্মকেও আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।”

শেষে Lead Bangladesh Project-এর পক্ষ থেকে সকল ভলেন্টিয়ারদের নিরলস পরিশ্রম ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *