জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সার্বিক তত্বাবধায়নে জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে শহর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, শহর সাংগঠনিক ফারিকুল ইসলাম সুলভ, এনামুল হক, মহিলা দলের সহ সভাপতি রেখা খানম, মৌসুমি আক্তার, পৌর জাসাস এর আহবায়ক রাখী রহমানসহ নয়টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
