বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ায় রোভারের আয়োজনে ৬৮তম জোটা ও ২৯ তম জুটি ২০২৫ অনুষ্ঠিত

বগুড়া অফিস:

বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে বিশ্বব্যাপী ১৫-১৭ অক্টোবর ৬৮তম জোটা (Jamboree on the Air-JOTA) ও ২৯ তম জোটি (Jamboree on the Internet – JOTI) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর সকল উপজেলা, জেলা ও অঞ্চলে একযোগে জোটা-জোটি অনুষ্ঠিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা রোভারের আয়োজনে গতকাল শুক্রবার জেলা রোভার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৮ তম জোটা ও ২৯ তম জোটি-২০২৫

উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউটার আতিকুল আলম, সম্পাদক বগুড়া জেলা রোভার।

স্কাউট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাসুদুর রহমান সহ: কমিশনার, স্কাউটার শামীমা আক্তার, সহ: কমিশনার,স্কাউটার হাসান আলী যুগ্ম সম্পাদক, বগুড়া জেলা রোভার, স্কাউটার মোস্তাক আহমেদ, স্কাউটার রেদওয়ান ইবনে কাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউটার রবিউল ইসলাম, স্কাউটার ইনজামাম-উল আলম খান,সিনিয়র রোভারমেট প্রতিনিধি খন্দকার মাহমুদ হাসান স্মরন, মোঃ রাশেদ হোসেন সহ ৬০ জনের অধীক রোভার ও গার্ল- ইন রোভার অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোভার ও রোভার লিডারগণ জাম্বুরী অন দা ইন্টারনেটে অংশগ্রহণ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *