জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক:
‘মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু,বিআরটিএর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি নুর আলম, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক প্রমুখ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
