জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
অনলাইন ডেস্ক:
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়, জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর তত্ত্বাবধায়নে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।
ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
প্রশিক্ষণে ১০০ জন খেলোয়াড় এর মধ্য ফুটবলে ৪০ জন এবং সাঁতারে ৩০ জন বাছাই পূর্বক চূড়ান্ত প্রশিক্ষণ এর জন্য মনোনীত হবে। ৭০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
