জয়পুরহাটে শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন বিএনপি নেতা চন্দন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দুইজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের মনোনয়নপ্রত্যাশী এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জানা যায়, মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর ও জয়সিংগা গ্রামের দুইজন শারীরিক প্রতিবন্ধী চলাচলে অক্ষম হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নজরে এলে এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের ব্যক্তিগত সহায়তায় দুটি পরিবারকে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।
চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা বলেন, ‘আমরা চলাফেরায় খুব কষ্টে ছিলাম। এখন একটু স্বাভাবিকভাবে চলতে পারব। এটি আমাদের অনেক উপকারে এসেছে।’
জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, আল্লাহ রব্বুল আলামীন যেন মানুষের এই সেবা করার তৌফিক দান করেন। মানুষের কল্যাণে আমার এই রাজনৈতি।
এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন সাধারণ সম্পাদক আইরিন নাহার শিল্পী উপস্থিত ছিলেন।
