নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একিভূত না করার দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক:
৪৮ বৎসরের স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে হাসপাতালের নার্সরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতালের সামনে জেলার সকল সরকারি ও বেসরকারি নাসিং কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সাহানারা বেগম, সহ সভাপতি আব্দুল্লাহ রানা ও সাধারণ সম্পাদক ফাতেমা খানম।
বক্তারা বলেন, ৪৮ বৎসরের ইহিতাহস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। সম্প্রতি এই অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের চেষ্টা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের আবেদন নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্ত বিলুপ্ত না করে আগের মতোই রাখুন। না হলে আমরা কঠোর আন্দোল গড়ে তুলবো।
