আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিএনপির ৪ নেতার কবর জিয়ারত করেছেন জয়পুরহাট ১ ও ২ আসনের এমপি প্রার্থী। ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার লিয়াকত হোসেন, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বড়াইল ইউনিয়ন আশরাফ আলী মন্ডল এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম আব্দুল হামিদ, বড়তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন তোতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও কবর জিয়ারত করা হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বেলা ১২ টায় বটতলী বাজার থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট -২ আসনের প্রার্থী সাবেক সচিব ডিসি আব্দুল বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্শিদ, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ক্ষেতলাল থানা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এ্যালট প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *