জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯ নভেম্বর ভোট
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আমিনুর রহমান সুইট, কমিশনার ওমর আলী বাবু, সদস্য সচিব আরিফ হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুব প্রধান আরাফাত হোসেন প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর ভোট গ্রহণ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র সরবরাহ ১৮ ও ১৯ নভেম্বর, মনোনয়ন দাখিল ২০ নভেম্বর, মনোমনোনয়ন যাচাই বাছাই ২১ নভেম্বর, ২৯ নভেম্বর ফলাফল প্রকাশ ভোট গ্রহণ শেষে।
