বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়া সরকারি মহিলা কলেজে তথ্য অধিকার আইন ২০০৯ অনুষ্ঠিত

বগুড়া অফিস:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়া এর উদ্যোগে দিনব্যাপী সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়াতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে নারী শিক্ষার্থীদের সচেতন করতে এক সচেনতামূলক ক্যম্পেইন এর আয়োজন করা হয়।

১৯ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুভ উদ্ধোধন করেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন , এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুস ছাবুর খন্দকার, সনাক বগুড়া’র সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, সনাক সদস্য হোসনে আরা হায়দার ও নাসিমা আক্তার এবং টিআইবি-সনাক এর ইয়েস সদস্যবৃন্দ ও কলেজ এর শিক্ষকবৃন্দ এবং নারী শিক্ষার্থীবৃন্দ ।

তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ে ধারণা প্রদান, কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় তা হাতে কলমে শেখানো, কেউ তাৎক্ষনিক সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে তার পূরণে সহযোগিতা করা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও আবেদন পত্র বিতরণ করা হয় এবং কলেজ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইন বিষয়ক এ ক্যাম্পেইনে তরুণ নারী শিক্ষার্থীরা অধিকাংশই এ আইন সম্পর্কে প্রথমবারের মত ধারণা পেয়েছেন।

এছাড়াও অনেকে এ আইনের নাম শুনলেও কিভাবে এর প্রয়োগ করা যায় এবং কিভাবে এ সুফল পাওয়া সম্ভব সে বিষয়ে সরাসরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পান। উপস্থিত তরুণ নারী শিক্ষার্থীরা এ ধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তারা এ বিষয়ে জানতে পেরে উপকৃত হয়েছেন বলে জানান এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরণের উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত তথ্য অধিকার ক্যাম্পেইন কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করেন সনাক, বগুড়া’র তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যগণ। উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে থাকে। কর্মসূচির সমন্বয় করেন টিআইবি’র  এরিয়া কোঅর্ডিনেটর মো. মঞ্জুর হোসেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *