আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

শেখ হাসিনার ফাঁসির রায়ে জয়পুরহাট জেলা বিএনপির আনন্দ মিছিল 

অনলাইন ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় শহরের স্টেশন রোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার  হোসেন, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহবায়ক এম এ ওহাবসহ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় নেতারা জানিয়েছেন, শেখ হাসিনাকে দ্রুত দেশের মাটিতে ফিরে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।

অপরদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দেখা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *