বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

গাবতলীর দুর্গাহাটা বাজারে দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ ও পথসভা

বগুড়া অফিস:

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় গোলাম রব্বানী বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা আজ সর্বস্তরের মানুষের দাবি। শান্তির জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আল্লাহর আইন বাস্তবায়িত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে এবং নাগরিকের অধিকার নিশ্চিত হবে। তিনি সংসদে যেতে পারলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান এবং বেকার যুবকদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে কোনো নাগরিককে তার অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে না; প্রাপ্য অধিকার ঘরে বসেই নিশ্চিত হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি বদিউর রহমান বাদল, অধ্যাপক আব্দুস সাত্তার, আবু সাঈদ, মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *