জয়পুরহাটে আন্তঃকলেজ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন
অনলাইন ডেস্ক:
তারুণ্য উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জয়পুরহাট জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (০১ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়।
জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সাবেক জাতীয় দলের ফুটবলার আফজাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খিজির হায়াত, গোলাম কবির, এস এম শামস মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।
টূর্ণামেন্টে ১২ টি কলেজ অংশ গ্রহণ করবে। আগামী ৫ ডিসেম্বর এই টূর্ণামেন্ট এর সমাপনী অনুষ্ঠিত হবে।
