বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

১০ম গ্রেড বাস্তবায়ন না করলে কমপ্লিট সাটডাউন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

বগুড়া অফিস:

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে কেন্দ্রীয় ১দফা কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, টিবি ক্লিনিক, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপ স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যান কেন্দ্র সহ সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে একযোগে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কর্মবিরতি পালন করে।

কর্মবিরতি চলাকালিন সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সম্মুখে সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একত্রিত হয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানান। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতৃবৃন্দ বলেন একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা প্রকৌশলি ও ডিপ্লোমা কৃষিবিদগন চাকুরি যোগদান ক্ষেত্রে ১০ম গ্রেড কর্মকর্তা পদ মর্যাদা লাভ করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ ১১তম গ্রেডের কর্মচারী হিসাবে চাকুরি শুরু ও শেষ করেন। সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ঘন্টা কর্মবিরতি চলাকালিন সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সকল প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এম আর আই, বøাড ব্যাংক, ফিজিওথেরাপী চিকিৎসা, বহিঃবিভাগ ঔষধ বিতরন, দন্ত বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতৃবৃন্দ বলেন স্বাস্থ্য সেবা খাতের দীর্ঘদিনের বৈষম্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর চাকুরি যোগদান ক্ষেত্রে ১০ম গ্রেড কর্মকর্তা পদ মর্যাদা থেকে বঞ্চিত রাখা।

১০ম গ্রেড বাস্তবায়ন না করলে কমপ্লিট সার্টডাউন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়ন না করলে কমপ্লিট সার্টডাউন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়ন না করলে কমপ্লিট সার্টডাউন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাএই বৈষম্যের অবসান না হলে আগামী কাল ৪ ডিসেম্বর’২০২৫ সমগ্র বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ পূর্ণদিবস কমপ্লিট সাটডাউন কর্মসূচী পালনের ডাক দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ— এরশাদ হোসেন, শরিফুল ইসলাম, আহমেদ আলী,ইয়াকুব, বদিউজ্জামান, আব্দুল মান্নান,  সোহান তালুকদার, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, আলমগীর, আশরাফুল ইসলাম, সাব্বির হোসেন, আব্দুস সাত্তার,  ফিরোজ আহম্মেদ,আফজাল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *