বগুড়ার নবাববাড়ী সড়কে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল
বগুড়া অফিস:
বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী সড়কের আলতাফ আলী সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স এলাকায় গণ সংযোগ করেন।
বগুড়ার নবাববাড়ী সড়কে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেলএ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ, ৫ নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, আলহাজ¦ আব্দুল হান্নান, মোকছেদ আলী, শহীদুল ইসলাম প্রমুখ।
গণসংযোকালে আবিদুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। আমরা ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
