বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ায় জামায়াতের নির্বচনী কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া অফিস:

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ওবগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমে জামায়াত দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ওদারিদ্রমুক্ত রাস্ট্র উপহার দিবে। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে জামায়াতের প্রধান কাজ। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোনসরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি।

এবারেরনির্বাচনে জনগণ জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে ভোট দেওয়ার জন্য। সবাইকে নিয়ে ভোট কেন্দ্রেযেতে হবে। একই সাথে ভোট কেন্দ্র প্রাহারা দিতে হবে।  তিনি শনিবার বগুড়া শহর জামায়াত কার্যালয়ে বগুড়াসদর-৬ আসনের এক নির্বাচনী কর্মশালায় একথা বরেন। নির্বচন পরিচালক ও শহর জামায়াতেরসেক্রেটারী সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্যরাখেন শহর নায়েবে আমীর মাওলানা আলসগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারীসেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আব্দুল হাসিদ বেগ,অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিনপ্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহপিআর পদ্ধতিতে নির্বাচন হলে অন্যায়, জুলুম, নির্যাতনসহ হাসিনার মতো ফ্যাসিজম থাকবে না। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিস্ট সরকারেরদূনীতি, জুলুম, নির্যাতের বিচার দৃশ্যমান হতে হবে। কিন্তু বর্তমান সরকার অনেক গুলো বিষয়নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতেব্যর্থ হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *