বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়া জেলা রোভারের কোর্স ফর রোভার মেট অনুষ্ঠিত

বগুড়া অফিস:

বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের আয়োজনে ও ব্যবস্থাপনায় সরকারি আজিজুল হক কলেজ এ ৪ দিন ব্যাপি (০৭-১০ ডিসেম্বর’২৫) ৩৪ তম কোর্স ফর রোভার মেট কোর্সের সমাপনী বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা রাত্রে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়।

কোর্স পরিচালক জনাব সৈয়দ মোস্তফা কামাল এএলটির সভাপতিত্বে ও স্কাউটার হাসান আলীর সাঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক স্কাউটার মোঃ আতিকুল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোভার অঞ্চল এর ডিআরসি মোঃ আব্দুল ওয়াহেদ এলটি, কমিশনার মোঃ সাইদুজ্জামান। গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি মোঃ ফজলে রাব্বী এলটি।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ পারিজাত রহমান, অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন এলটি, ডিআরএসএল হারুন অর রশিদ, কোর্স প্রশিক্ষক জহুরুল ইসলাম এএলটি, আবুল ইনকিলাব মুহাঃ সাজ্জাদুল হায়দার, রেদোয়ান ইবনে কাফি, রোভার খন্দকার মাহমুদ হাসান স্মরন, ইনজামাম সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন রোভার ও গার্ল ইন রোভার। অনুষ্ঠানে উপদল ভিত্তিক বিভিন্ন পারফর্মেন্স উপস্থাপনা শেষে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এর আগে রবিবার বিকাল সাড়ে তিনটায় জেলার বিভিন্ন কলেজ পর্যায় শিক্ষা-প্রতিষ্ঠানের রোভার স্কাউট দলের রোভার ও গার্ল ইন রোভারদের নিয়ে ৩৪তম জেলা ‘কোর্স ফর রোভার মেট’ এর উদ্বোধন হয়। কোর্স চলাকালীন রোভারদেরকে রোভার স্কাউট প্রোগ্রাম, হাইকিং সহ রোভার সম্পর্কিত বিভিন্ন অনুশীলন ও রোভার স্কাউটের স্তর ভিত্তিক কার্যক্রম ও পি আর এস অর্জনে দিকনির্দেশনা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *