আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাট চেম্বার অব কমার্সের ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য দেন চেম্বারের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু। বিশেষ অতিথির বক্তব্যে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোমিন ফকির।

চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারী, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু, রেজাউল করিম প্রমুখ। এসময় চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পঠন ও নিশ্চিত করন করা হয়।২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং নিরিক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ করা হয়। নব নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *