বগুড়া জেলাবৃহত্তর বগুড়াসেরা খবর

বগুড়ায় সাংবাদিক শুভর পিতার ইন্তেকালে শোক

বগুড়া অফিস:

দৈনিক সাতমাথার সিনিয়র সাংবাদিক, বগুড়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য সানাউল হক শুভর পিতা বিশিস্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ম্যানেজার আজিজুল হক (৮০) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইন্তেকাল করেছেন।

বুধবার বাদ জোহর খান্দার আবহাওয়া মসজিদ সংলগ্ন সড়কে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক সাতমাথার সম্পাদক ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সহকারী সম্পাদক আব্দুর রাজ্জাক, বার্তা সম্পাদক এফ শাহজাহান, সিনিয়ার সাংবাদিক আব্দুল ওয়াদুদ, ফটো সাংবাদিক এস এম সিরাজ। অপর এক বার্তায় বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারী মানছুরুল হক, শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক এক বার্তায় সাংবাদিন সানাউল হক শুভর পিতার ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *