বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন ক্র-কাউন্সিল গঠন

বগুড়া অফিস:

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন ক্রু-কাউন্সিল ২০২৫-২০২৬ গঠন করা হয়েছে। নতুন ক্রু কাউন্সিলে সভাপতি হয়েছেন মো মেহেদী হাসান লিমন ও সম্পাদক মোছা রিতু আক্তার ।

২১ ডিসেম্বর রবিবার ক্র-কাউন্সিল ঘোষণা করার জন্য পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক মো আতিকুল আলম, কোষাধক্ষ ফাহমিদা আবেদীন, রোভার স্কাউট লিডার মো: দেলোয়ার হোসেন, রোভার স্কাউট লিডার মো আব্দুল আলিম সহ সাবেক সিনিয়র রোভারমেটবৃন্দ।

নতুন এই রোভার স্কাউট গ্রুপের ৫ টি ইউনিট রয়েছে। ‘ক’ ইউনিটের সিনিয়র রোভার মেট মো মেহেদী হাসান লিমন , ‘খ’ ইউনিটের সিনিয়র রোভার মেট নাহিন ফয়সাল , ‘গ’ ইউনিটের সিনিয়র রোভার মেট মো শাকিল আহম্মেদ এবং গার্ল ইন ক ইউনিটের সিনিয়র রোভার মেট মোছা রিতু আক্তার । গার্ল ইন -খ ইউনিটের সিনিয়র রোভার মেট মোছা রিতু আক্তার ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *