গাবতলীর মহিষাবানে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে গোলাম রব্বানীর মতবিনিময়
বগুড়া অফিস:
বগুড়ার গাবতলীর মহিষাবান ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম রব্বানী।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মহিষাবান ইউনিয়নের স্থানীয় এক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোলাম রব্বানী বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগঠিত ও সচেতন জনশক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই আগামীর পথ সুগম হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধৈর্য, আদর্শ ও সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, মহিষাবান ইউনিয়ন আমীর মাওলানা ইউনুছ আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় আগত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
