আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক:

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের  মুসাব্বির ও জয়পুরহাটের যুবদলের নেতা ইয়ানূর হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে  জেলা বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব এস এম  শামস মতিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মুমিন খন্দকার ডালিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা  বলেন  বলেন, হত্যা ও কোন ষড়যন্ত্রের করে এ নির্বাচন বাতিল করা যাবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *