আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) জয়পুরহাট জেলা শাখার ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে বাজুস জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাজুস জয়পুরহাট জেলা শাখার আহবায়ক এ এস এম নূরনবী দেওয়ান এর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট।

অংকন জুয়েলার্সের সত্ত্বাধিকারী নূরুল ইসলাম নুরুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বাজুস জয়পুরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক রনজিত সাহা, পাঁচবিবি উপজেলার সভাপতি হুমায়ুন কবির, আক্কেলপুর উপজেলা সভাপতি মোঃ ইউনুস আলী মন্ডল, কালাই উপজেলা সভাপতি জিল্লুর রহমান, শাহীনুর রহমান, ক্ষেতলাল উপজেলা সভাপতি বুলু হোসেন, সদস্য মোরসালিন, নিমাই মন্ডল প্রমুখ।

সাধারণ সভা শেষে সদস্যদের সম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *