আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫/২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে পাঁচবিবি মিনি স্টেডিয়াম, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবুল হাফিজ মোঃ রায়হান।

প্রতিযোগিতায় পাঁচবিবি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় সবচেয়ে বেশি পদক লাভ করেন। খেলা শেষে বিজয়ী সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *