বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

গাবতলীর সোনারায় ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা

বগুড়া অফিস:

বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজার, আটবাড়িয়া, কর্মকার পাড়া সহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে তিনি বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে এ জনপদ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে করেছিলো। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। যদি জনগণ আমাদের নির্বাচিত করে, তাহলে গাবতলী ও শাজাহানপুরকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষক, তরুণ সমাজ আজ দিশেহারা। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখুন।

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সোনারায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি নাসির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাবতলী উপজেলা শাখার সভাপতি সৌরভ হোসেন, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ, শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম এবং পীরগঞ্জ সাংগঠনিক থানা শাখার সভাপতি আলী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *