বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

জমির সীমানা বিরোধে পরিকল্পিত হামলা

বগুড়া অফিস:

বগুড়া সদর উপজেলার উত্তর ধাওয়া পাড়ায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আসিফ ওরফে সজীব নামে এক যুবককে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে সজীবের সঙ্গে প্রতিবেশী সাজু ও চপলের বিরোধ চলছিল। ঘটনার দিন ২৫ জানুয়ারি, রবিবার সকাল আনুমানিক ১১.১৫ মি: প্রতিপক্ষ সাজু রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে ওত পেতে থাকে। পরে কৌশলে সাজু সজীবকে ঘটনাস্থলের বাইরে পূর্বপরিকল্পিত জায়গায় ডেকে নেয়।

সেখানে সাজু তার ছেলে সিনাতু মন্ডল শাওন ও চপলসহ অজ্ঞাত আরও ৩–৪ জন মিলে সজীবের ওপর এলোপাতাড়ি মারপিট চালায়। একপর্যায়ে সজীবকে প্রাণে মারার উদ্দেশ্য ধারালো চাকু দিয়ে বাম চোখের উপরের অংশে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তার ক্ষতে ৩টি সেলাই দেন।

আহত সজীব ও অভিযুক্তদের বাড়ি বগুড়া সদর উপজেলার উত্তর ধাওয়া পাড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।জমির সীমানা বিরোধে পরিকল্পিত হামলাজমির সীমানা বিরোধে পরিকল্পিত হামলা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *