কালাইয়ে ৩৮টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
কালাই জয়পুরহাট প্রতিনিধি:
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে ।আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালাই উপজেলার ৩৮টি ভোট কেন্দ্রে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার শামীম আরা কাছ থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটের বিভিন্ন সরঞ্জামি বুঝে নিচ্ছেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছেন।
জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী ও জামায়াতের রাশেদুল আলম সবুজ এই ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে নারী-পুরুষসহ ভোটার রয়েছে ১ লাখ ২৫হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১,৬৪৪, মহিলা ভোটার ৬৪,২৯৫ জন।
