আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের রোগী এনসিডি কর্নার থেকে বিনামূল্যে সেবা পাচ্ছেন

মাশরেকুল আলম:

হৃদরোগে মৃত্যুহার কমাতে এনসিডি কর্নারে সেবার মান উন্নত হচ্ছে। বহু মানুষ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ফলে হার্ট এটাক, স্ট্রোক ও অন্ধত্বের শিকার হচ্ছে। জেলার ৪ টি উপজেলায় প্রায় ৫ হাজার উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের  রোগী এবং প্রায় ৩ হাজারের উপরে ডায়বেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এক তথ্যে বলা হয়, এ জেলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার শতকরা ৬১ ভাগ, যা অনেক উন্নত দেশের সমান। তবে শতকরা ২৭ ভাগ রোগী এনসিডি কর্নারে নিয়মিত ফলোআপে আসেন না এবং শতকরা ১০ ভাগ রোগী এখনও অনিয়ন্ত্রত। অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রন (এনসিডি) কর্মসূচীর উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমাতে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। ২৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সিভিল সার্জনের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. আল মামুনের সভাপতিত্বে এ সংক্রান্ত জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের উপ পরিচালক ডা: শামীম জুবায়ের, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. আবু শফি মোহাম্মদ, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, মেডিকেল অফিসার সিভিল সার্জন আফিস ডা. জুবায়ের আল ফয়সাল, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসাললটেন্ট ডা. মো. শামসুজ্জোহা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায় প্রমূখ।

জেলার সার্বিক তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: রজত চৌধুরী।

বক্তারা বলেন, এ বছরের মধ্যে দেশে হৃদরোগ জনিত মৃত্যুরহার এক চতুর্থ অংশ কমিয়ে শতকরা ২৫ ভাগে, উচ্চ রক্তচাপের ব্যপকতা কমিয়ে ১৮ ভাগে নিয়ে আসা এবং একইসাথে লবন ব্যবহারের হার শতকরা ২৫ ভাগ কমানোর পরিকল্পনা বস্তবায়নে রাজশাহী বিভাগের সকল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সর এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসসহ অসংক্রামক রোগ  নিয়ন্ত্রনে সরকার বিনামূল্যে স্বাস্থ্য সেবা, পরামর্শ ও ঔষধ প্রদান অব্যাহত রাখা হবে। এদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপের রোগী পাওয়া যায়, যা অত্যন্ত উদ্বেগজনক। এই কর্নারগুলো থেকে প্রাপ্তবয়সী সকলকে আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে রক্তচাপ পরিমাপ করা হবে এবং সকল রোগীর তথ্য সিম্পল এ্যপস ব্যবহার করে সংরক্ষণ করা হবে এবং তাদের উচ্চরক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণের হার মনিটরিং এর কাজ জোড়দার করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *