নওগাঁরাজশাহী বিভাগ

পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা ও সহায়ক ডিভাইস প্রদান

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (CMLRP-II) প্রকল্পের মধইল বাজারে অবস্থিত অফিসে আর্থিক সহায়তা ও সহায়ক ডিভাইস প্রদান কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ৯০ জন উপকারভোগীদের মাঝে এসময় সর্বমোট ৪লক্ষ ৬০হাজার টাকা আর্থিক সহায়তা আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য।

এসময় উপস্থিত ছিলেন মু. একরামুল হক, কর্মসূচী কর্মকর্তা, কারিতাস রাজশাহী অঞ্চল; কমিউনিটির জনগণ, গ্রাম্য নেতৃবৃন্দ, প্রতিবন্ধী জনগণ, যুবক-যুবতী, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৩১ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ২৪ জনকে হাঁস-মরগী পালন, ১২ জনকে বস্তায় আদা চাষ, ৩ জনকে মাছ চাষ, ৮ জনকে সমন্বিত সবজি চাষ, ১ জনকে ফলবাগান ও ১ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদর্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে ৫হাজার টাকা করে ৪লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষুদ্র কৃষকদের সারা বছর ব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য ৪ জনকে বস্তায় আদা চাষ ও ৬ জনকে সমন্বিত সবজি চাষ সহ মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে প্রদর্শনী প্লটের জন্য ৬হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় প্রকল্পের প্রতিবন্ধী সহযোগীদের সহায়ক ডিভাইস হিসেবে ১ জনকে হুইল চেয়ার, ২ জন শিশুকে ওয়াকার ও ৪ জনকে ১ সেট করে ৪সেট ক্র্যাচ সহায়তা প্রদান করা হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *