জুলাই সনদে তালবাহানা নয়— কর্মী সমাবেশে দেলোয়ার হোসেন
বগুড়া অফিস:
বগুড়া সদর-৬ আসনকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যেই শহরের মাটিডালী বাইপাস এলাকায় অনুষ্ঠিত হয়েছে দলটির নির্বাচনী কর্মী সমাবেশ, যেখানে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার। পবিত্র আল-কুরআনের দারসের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা পুরো আয়োজনকে একটি আধ্যাত্মিক আবহ এনে দেয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী বলেন, “নির্বাচনে সফল হতে হলে তৃণমূলকে শক্তিশালী করার বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করতে হলে ঘরে ঘরে পৌঁছাতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আদর্শিক দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় সম্ভব।
সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও সদর-৬ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং জুলাই সনদে তালবাহানা নয়সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মো. শাহিনুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, “নির্বাচনী মাঠ সাহসীদের জন্য। সংগঠনের শক্তি এবং কর্মীদের নিষ্ঠাই আমাদের এগিয়ে নেবে।”
তিনি কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং অতীত নির্বাচনী বাস্তবতা তুলে ধরে বগুড়ার ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন ড. সৈয়দ আব্দুল আজিজ, অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমীন, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, ড. হেদায়েতুল ইসলাম, ইকবাল হোসেন ও ছাত্রশিবির নেতা হাবিবুল্লাহ খন্দকার।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করতে হবে এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যেতে হবে। তারা একটি শক্তিশালী, সুসংগঠিত নির্বাচনী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
