বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ার ৪টি ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়া অফিস:

আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ৪টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। গত সোমবার (৩০ মার্চ) বিকেলে বগুড়া পৌর এলাকার ৫নং ওয়ার্ডের নবাববাড়ী সড়কের আলতাফ আলী সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স, পুলিশ প্লাজা ৭নং ওয়ার্ডের কোর্ট চত্বর, রোমেনা আফাজ সড়ক, জলেশ্বরীতলার নুর মসজিদ এলাকায় গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫ নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, মোকছেদ আলী, ৭নং ওয়ার্ড আমীর ইলিয়াস মাখদুম, সেক্রেটারী ড. শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা শাহজাহান সাজু, শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে আবিদুর রহমান সোহেল ৬ নং ওয়ার্ডের চেলোপাড়া হতে ২০ নং ওয়ার্ডের সাবগ্রাম এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আমীর হানজালা রহমান, সেক্রেটারী মাস্টার ওবাইদুর রহমান, ২০নং ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামান, সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম। গণসংযোগ শেষ করে তিনি রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আমজাদ হোসেনের বাড়ীতে যান ও সমবেদনা জানান।

বিকেলে গণসংযো শেষে সাংবাদিকদের আবিদুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। নির্বাচিত হলে ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী উপ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *