বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ায় জামায়াতের কর্মী সভা ও অফিস উদ্বোধন

বগুড়া অফিস:

শনিবার (৬ জুন) বিকেলে বগুড়া মহানগরীর ১৩ নং ওয়ার্ডের বেতগাড়ী মদিনা মসজিদ এলাকায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ ওয়ার্ড সভাপতি মতিযার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন তরফদার। ওয়ার্ড সেক্রেটারী আবু সুফিয়ান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেব আলী, নায়েবে আমীর আবু তালেব, শিল্পপতি আলহাজ¦ রফিকুল ইসলাম, জর্জিস হোসেন, বেতগাড়ী মসজিদে মদিনার ইমাম মাওলানা এমদাদুল হক। অনুষ্ঠান শেষে দুয়া অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *