জয়পুরহাটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি ও সমাবেশ
অনলাইন ডেস্ক:
ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য দেন ফোরামের জয়পুরহাট কমিটির সভাপতি এনামুল হক হেলাল, সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সহ-সভাপতি হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক হাসিবুল আলম লিটন, সিদ্দিকুল্লাহ, মামুনুর রশীদ, আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, সোহেল রানা সহ অন্যান্য গ্রাহক বৃন্দ।
বক্তারা বলেন, অবিলম্বে খুরশিদ আলমকে বহিষ্কার করার আহবান জাএমবি। ফ্যাসিস্ট সরকার একটি নির্দিষ্ট মহলের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে নজিরবিহীন লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি| নতুন করে আবার যদি ব্যাংক লুটপাট করার চক্রান্ত করা হয় তাহলে সরকারের পরিনতি ভালো হবে না। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও ঋণ খেলাপী। তিনি ব্যাংকে রক্ষা করতে পারবেন না| তাকে এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখলে ব্যাংকটি আবারও লুটপাটের মুখে পড়বে এবং সাধারণ মানুষের আমানত অনিরাপদ হয়ে পড়বে।
