জয়পুরহাটে ফুলকুঁড়ি আসরের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
অনলাইন ডেস্ক:
গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি এ শ্লোগান নিয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার আয়োজনে সোমবার রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এসময় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব) ফজলুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর আশরাফুল ইসলাম, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক শামীম আহমেদ, ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার পরিচালক শরিফুল ইসলাম, সহকারী পরিচালক জান্দার সাকাফি সানি সহ অন্যান্যরা।
শাখা পরিচালক জানান, পৌরসভার মধ্যে ৬টি প্রতিষ্ঠানে আম, পেয়ারা ও ঔষুধিসহ ৬ শতাধিক গাছের চারা বিতরণ করা হবে।
