পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে নজিপুর পৌর সভার হরিরামপুর এলাকা থেকে নিষিদ্ধ জুয়া খেলার অপরাধে ছয়জন জুয়াড়িকে আটক করেছে।
পত্নীতলা থানা সূত্রে জানা গেছে মাদক বিরোধী অভিযানে অবৈধ জুয়া খেলার সময় ছয় জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসহাক আলীর পুত্র ইসমাইল হোসেন (৪৯), আবু বক্কর সিদ্দিকের পুত্র মোয়াজ্জেম হোসেন (৫২), চকজয়রাম গ্রামের ছয়েফ উদ্দিন সরকারের পুত্র সাবু হোসেন (৫৫), মৃত সামাদ ফকিরের পুত্র রশিদুল ইসলাম (৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র জামাল হোসেন (৫২) ও মৃত নজিবর রহমানের পুত্র মতিনুর রহমান মতিন (৫২)। এসময় পুলিশ জুয়া খেলার ২৬৬৮০ টাকা সহ খেলার ৫২টি কাড জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
