বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়া সদর আসনে জামায়াত প্রার্থী আবিদুর রহমানের নির্বাচনী গণসংযোগ

বগুড়া অফিস:

বগুড়া সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সোমবার (৬ অক্টবর) বিকেলে বগুড়া শহরের ১২ নং ওয়ার্ডের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তার সাথে ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, ১২ নং ওর্য়াড সভাপতি মোস্তিাফজুর রহমান, সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভ, সরোয়ার হোসেন, আবু তালিব, আবু জাফর, মাওলানা তৌহিদুর রহমান, মাওলানা আজাহার আলী প্রমুখ।

গণ সংযোগকালে ঠনঠনিয়া বাসন্ট্যান্ডে পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জনগণ আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। যেখানেই যাচ্ছি সেখানেই জনগণ বলছে এবার তারা জামায়াত কে সংসদে পাঠাতে চায়। এবার জনগন সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *