জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
অনলাইন ডেস্ক:
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টূর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রসাশক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, প্রাইম ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ব্র্যাঞ্চ ম্যানেজার জয়পুরহাট শামীম হোসাইন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং খনজনপুর উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। ৮ দিনব্যাপী এ টূর্ণামেন্ট আগামী ২২ তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে।
