বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

ইভটিজিং, মোবাইলে আসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে টিএমএসএস-এর স্কুল ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক:

বগুড়ায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে টিএমএসএস কার্যক্রম- ২ এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে গতকাল “ইভটিজিং, মোবাইলে আসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। ঠেঙ্গামারাস্থ খাতেমন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন ।

ক্যাম্পেইনে বক্তারা ইভটিজিংয়ের কুফল, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং বাল্যবিবাহের সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেন এবং সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগের প্রশংসা করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) মোছাঃ ফেরদৌসী বেগম, টিএমএসএস পরিচালক আব্দুস সালাম সহ শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ।

টিএমএসএস কার্যক্রম-২ এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *