নিষিদ্ধ আওয়ামীলীগের কার্যক্রম ও কর্মসূচি প্রতিরোধ করতে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক:
নিষিদ্ধ আওয়ামীলীগের কার্যক্রম ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বাটার মোড় এলাকা থেকে মিছিল টি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদিক্ষণ শেষে পূর্ববাজার এসে শেষ হয়। শহর জামায়াতের আমীর মাও: সাইদুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্তি সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর নায়েবে আমীর মাও: শাহ আলম দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
