আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাটে বিসিডিএস’র আয়োজনে ঔষধ ও কসমেটিক আইন অবিহিতকরণ আলোচনা সভা

অনলাইন ডেস্ক:

ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর অবিহিতকরণ বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জয়পুরহাট জেলা শাখা আয়োজনে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পাচুরচক রোডস্থ সমিতি’র কার্যালয়ে বিসিডিএস এর জেলা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

প্রধান আলোচকের বক্তব্য দেন জয়পুরহাট ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি’র বক্তব্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট শাখার সেক্রেটারী এ এইচ এম ওবায়দুর রহমান সুইট। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিসিডিএস এর জেলা সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ, সহ-সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি ফারুক হোসেন, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, সদর উপজেলা সভাপতি আকতারুল ইসলাম, পাঁচবিবি উপজেলা সভাপতি ফয়সাল, কালাই উপজেলা সভাপতি আবুল কালাম, আক্কেলপুর উপজেলা সভাপতি রাব্বি চৌধুরী, শিরিন ফার্মেসী’র প্রোপাইটর আশরাফুল ইসলাম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *