আক্কেলপুরকালাইক্ষেতলালজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাঁচবিবিবৃহত্তর বগুড়া

জয়পুরহাট পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

অনলাইন ডেস্ক:

আগামী ২৮ জুন ২০২৬ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহঃপতিবার বেলা ১১ টায় জয়পুরহাট পৌর প্রশাসকের কার্যালেয় অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট সিভিল সার্জন আল মামুন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান, জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, পৌর স্যানিটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সাজ্জাদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরীন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জেলা শিক্ষা অফিসার ফজলুল হক প্রমুখ।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়| আগামী ২৮ জুন রোববার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *