আক্কেলপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্র্যাক ও রোটারি ক্লাবের যৌথ আয়োজনে নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ক্রেডিট প্লাস কার্যক্রম হিসেবে অনেক রকম কার্যক্রম পরিচালিত করে এর অংশ বিশেষ হিসেবে আক্কেলপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই স্ক্রিনিং কার্যক্রম চলে। মোট ৬৪ জন নারীর VIA ও CBE পরীক্ষা করা হয় এর মধ্যে ১জন VIA ১ জন CBE পজিটিভ পাওয়া যায়।
৩০ বছরের বেশি বয়সী যেকোনো নারী এই ক্যাম্পে এসে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আল মামুন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবি) জয়পুরহাট সানজিদা নাসরিন তুলি, ব্র্যাক আঞ্চলিক সমন্বয়কারী রেজাউল আলম।
পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন UHFPO উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম আবু শাফি মাহমুদ , সিনিয়র নার্স লিলিমা মারডি ও উম্মে কুলসুম।
চিকিৎসকদের মতে, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় করা সম্ভব। অসচেতনতা ও সংকোচের কারণে অনেক নারীই প্রাথমিক লক্ষণগুলো লুকিয়ে রাখেন, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে।
