বগুড়াবগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়াসেরা খবর

গাবতলীতে তছলিম উদ্দিন কলেজের ভার: অধ্যক্ষ হলেন জহুরুল ইসলাম

বগুড়া অফিস:

মো: জহুরুল ইসলামকে তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। জানা গেছে, গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ এর এডহক কমিটি গত ২৩ডিসেম্বর/২৪ তারিখের সিদ্ধান্ত মোতাবেক কলেজের অধ্যক্ষ আবু কালাম আজাদ গত ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। এ কারণে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শিক্ষকদের মধ্যে থেকে মো: জহুরুল ইসলাম জ্যেষ্ঠতম শিক্ষক (সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা) কে সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুধবার ১ জানুয়ারী/২৫ হতে কার্যকর হয়েছে। গত ২৭ডিসেম্বরে উক্ত কলেজের সভাপতি মাসুদুর রহমান স্বাক্ষরিত একপত্রে উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ওই কলেজের সাবেক সভাপতি জসীউর রহমান সোহেল দাবী করেন, জহুরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া অবৈধ। আসলে শিক্ষক আবু নছর মোহাম্মদ আলমকে গত ১৪ ডিসেম্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছিল বলে তিনি দাবী করেন। তিনি (সোহেল) আরো বলেন, ২ লক্ষ টাকার বিনিময়ে জহুরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়া হয়েছে। তবে জহুরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, যথাযথ নিয়ম অনুযায়ী কলেজ সভাপতি মাসুদুর রহমান আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সোনালী ব্যাংক ম্যানেজারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কপি দিয়ে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা জানান, এ সংক্রান্ত একটি কপি হাতে পেয়েছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *