বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়ায় টিএমএসএস মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বগুড়া অফিস:

বগুড়ায় টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সাংস্কৃতিক বিকাশে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করে।

শনিবার (৪ জুলাই) বিকেলে শহরতলীর বাঘোপাড়া এলাকায় টিএমএসএস মাদ্রাসা ও এতিমখানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, দেশপ্রেম এবং সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বগুড়ায় টিএমএসএস মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনউপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আসাদ সিদ্দিক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বির, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিব প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *